আফগান সীমান্তবর্তী পাকিস্তানের গোলযোগপূর্ণ উত্তরপশ্চিমাঞ্চলে শনিবার রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। পোলিও টিকাদান কর্মসূচির একটি টিমকে লক্ষ্যকরে সেখানে বোমাটি পেতে রাখা হয়েছিল।
হামলার দায় এখনো পর্যন্ত কেউ স্বীকার করেনি।
পাকিস্তানের সিনিয়র সরকারি কর্মকর্তা জাহাঙ্গীর খান এএফপিকে বলেন, উপজাতীয় অধ্যুষিত খাইবার অঞ্চলের জামরুদ শহরে এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়।উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, গত বছর পাকিস্তানে পোলিও রোগের ৯১ টি ঘটনা সনাক্ত করা হয়েছে।
[b]ঢাকা, ০১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]