ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেকান বলেছেন, রাশিয়ার এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানকে দেয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের মধ্য দিয়ে সবক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বৃদ্ধি হবে।
তিনি বলেন, রাশিয়ার এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানকে দেয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের মধ্য দিয়ে দুই দেশের কর্মকর্তাদের সঙ্গে সবক্ষেত্রে সহযোগিতার বৃদ্ধির আভাস পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, রাশিয়া এবং প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধি মধ্যপ্রাচ্যে টেকসই স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় খুবই কার্যকর হবে। এ অঞ্চলে বর্হিশক্তির হুমকি এবং তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর সন্ত্রাসবাদ বিস্তারের ফলে দেশ দুইটির মধ্যে সহযোগিতা আরো বৃদ্ধির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলেও জানান তিনি।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল এক ডিক্রি জারি করে এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইরানের রফতানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। এ পুতিনের এ ডিক্রি মোতাবেক এস-৩০০ ক্ষেপণাস্ত্র ইরানে পাঠানোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়।
২০০৭ সালে সই করা চুক্তি অনুযায়ী ভূমি থেকে আকাশে ছোঁড়ার উপযুক্ত এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইরানকে দিতে বাধ্য ছিল রাশিয়া। কিন্তু পরমাণু কর্মসূচিকে কেন্দ্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের ওপর চর্তুথ দফা নিষেধাজ্ঞা আরোপের অজুহাতে ২০১০ সালে তা তেহরানকে দিতে অস্বীকার করে মস্কো।
আর এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সালিশী আদালতে রুশ অস্ত্র রফতানি সংস্থার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করেছিল ইরান। রেডিও তেহরান
ইআর





