পাকিস্তানের দক্ষিণাঞ্চলে রোববার একটি যাত্রীবাহী ট্রেনে এক বোমা হামলায় অন্তত ৫ জন নিহত ও ৩০ জনের বেশি লোক আহত হয়েছে।
করাচী থেকে ৪৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত উনার রেলস্টেশনে এ বিস্ফোরণে ঘটনা ঘটে।
স্থানীয় ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা সর্দার জামালি এএফপিকে বলেন, ‘করাচী থেকে পেশোয়ার যাওয়ার পথে খুশাল খান খাটক এক্সপ্রেস ট্রেনটিতে এ বিস্ফোরণ ঘটে। এতে ৩ শিশুসহ ৭ জন নিহত ও ৩০ জনের বেশি লোক আহত হয়েছে।’
পাকিস্তান রেলওয়ের জেনারেল ম্যানেজার আনজুম পারভেজ বলেছেন, বিস্ফোরকগুলো রেল লাইনের উপর রাখা হয়েছিল। রিমোটের মাধ্যমে এগুলোর বিস্ফোরণ ঘটনো হয়।
[b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // টিআই
.[/b]