রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে সম্মান জানাবে রাশিয়া। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে একটি অর্থনৈতিক ফোরামে তিনি এ কথা বলেন। কিয়াভের নতুন প্রশাসনের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন পুতিন। তিনি আশা প্রাকাশ করেন যে, ইউক্রেনের নতুন নেতৃত্ব দেশটির পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলে চলমান সামরিক অভিযান বন্ধ করবে। রাশিয়ার প্রেসিডেন্ট আরো বলেন, ইউক্রেনের বর্তমান নেতৃত্ব যদি ক্যু'র পরিবর্তে গণতান্ত্রিক উপায়ে প্রশাসনে আসে তবে তার দেশ দৃঢ়ভাবে সমর্থন দিবে। রোববার ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থী ২১ জন। ইউক্রেনের ডনেটস্ক এবং লুহাস্কের বিচ্ছিন্নতাবাদীরা এই নির্বাচন বানচালের ঘোষণা দিয়েছে। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন। [b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
আন্তর্জাতিক
ইউক্রেনের নির্বাচনের ফলকে সম্মান জানাবে রাশিয়া: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে সম্মান জানাবে রাশিয়া। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে





