মিয়ানমারের সাধারণ নির্বাচনের আনুষ্ঠানিক ফল এখনও ঘোষণা না হলেও পরাজয় মেনে নিয়েছে দেশটির ক্ষমতাসিন দল।

ইউনিয়ন সলিডারিটি এন্ড ডেভেলপমেন্ট পার্টির (ইউএসডিপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে উ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, আমরা হেরে গেছি।

২৫ বছরের মধ্যে দেশটিতে প্রথম জাতীয় নির্বাচনের ফল তিনি মেনে নেবেন বলে মন্তব্য করেন। এখনও ভোট গ্রহণ চলছে। আর আনুষ্ঠানিকভাবে কোন ফল ঘোষণা হয় নি।

তবে দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রাথমিক রিপোর্ট থেকে ইঙ্গিত মিলছিল যে, অং সাং সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ভুমিধস বিজয় অর্জনের পথে।

মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্ট থেইন সেইনের ঘনিষ্ঠ সহযোগী হতে উ বলেন, আমরা কেন হেরেছি সে কারণ খুজে বের করতে হবে। তবে আমরা কোন আপত্তি ছাড়াই নির্বাচনের ফল মেনে নিচ্ছি।

তিনি আরো বলেন, আমরা এখনও নিশ্চিতভাবে চুড়ান্ত ফল জানি না।

এসএইচ