দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা এ সপ্তাহের নির্বাচনে তার দল এএনসি’র বিপুল বিজয় ২০ বছর আগে এ দিনে অভিষেক হওয়া প্রয়াত মুক্তিকামী নেতা নেলসন ম্যান্ডেলার প্রতি উৎসর্গ করেছেন।
জুমা শনিবার ম্যান্ডেলার গোত্র নাম ব্যবহার করে বলেন, ‘আমরা আমাদের বিজয় মাদিবার স্মৃতির প্রতি উৎসর্গ করছি এবং তাঁর, তাঁর সহপাঠি ও পূর্বসূরিদের উত্তরাধিকার সামনে এগিয়ে নেয়ার অঙ্গীকার করছি।’
নির্বাচনী ফলাফল নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্য বক্তৃতায় জুমা বলেন, শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসন অবসানের পর পঞ্চমবারের মতো সরকার গঠন করতে তার দলের ৬২.১৫ শতাংশ ভোট ‘বিস্ময়কর জনরায়’।
ম্যান্ডেলার প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হওয়ার ২০ বছর পূর্তি উপলক্ষে জুমা বলেন, ‘এই বিজয এও পুনরায় নিশ্চিত করে যে এনএনসিই এখনো আমাদের অধিকাংশ জনগণের বিশেষ করে গরিব ও শ্রমিক শ্রেণীর মধ্যকার আশার প্রতীক হয়ে আছে।
নির্বাচনে ক্ষমতাসীন দল এএনসি ৪০০ আসনের পার্লামেন্টে ২৪৯ আসন লাভ করে এবং প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ) পেয়েছে ২২.২৩ শতাংশ ভোট। এতে তারা পার্লামেন্টে ৮৯টি আসন লাভ করেছে।
নতুন বামপন্থী ইকোনোমিক ফ্রিডম ফাইটারস (ইএফএফ) ৬.৩৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হয়েছে এবং দলের নেতা জ্বালাময়ী বক্তৃতার জন্য পরিচিত জুলিয়াস মালেমা পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ২ কোটি ৫৪ লাখ নিবন্ধিত ভোটারের ৭৩ শতাংশ ভোট দেন। সূত্র: এএফপি।
[b]ঢাকা, ১১ মে(টাইমনিউজবিডি) // টিআই [/b]
আন্তর্জাতিক
ম্যান্ডেলাকে নির্বাচনের বিজয় উৎসর্গ করলেন জুমা
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা এ সপ্তাহের নির্বাচনে তার দল এএনসি’র বিপুল বিজয় ২০ বছর আগে এ দিনে অভিষেক হওয়া প্রয়াত মুক্তিকামী





