স্কাই ডিস্ট্রিবিউশনস এর সাবেক সিনিয়র মার্কেটিং অফিসার সুমন কুমার রায় এর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাড়ে ১৭ লাখ টাকা আত্মসাত করেছে বলে জানা যায়।
রোববার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে তার বিরুদ্ধে এ অভিযোগের জন্য অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়। সেই সঙ্গে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে দুদকের সহকারী পরিচালক মো.সাইফুল ইসলামকে ও তদারককারী কর্মকর্তা হিসেবে যতন কুমার সাহাকে নিয়োগ দেয়া হয়।
দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রটি জানান, রাজধানীর বনানীতে অবস্থিত স্কাই ডিস্ট্রিবিউশনস এর সাবেক ঐ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিষ্ঠান হতে বিভিন্ন ভাবে ১৭ লাখ ২৮ হাজার ৭১১ টাকা আত্মসাতের অভিযোগ আসে।
পরে এই অভিযোগের যাচাই বাছাই করে তা অনুসন্ধানের জন্য কর্মকর্তা নিয়োগ দেয় কমিশন।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





