রাজধানীতে আবারও ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে কুড়িল বিশ্বরোড রেলক্রসিংয়ে সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

কমলাপুর রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ বলেন, ‘গাজীপুরগামী একটি ট্রেন কুড়িল বিশ্বরোড ক্রসিং পার হওয়ার সময় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

উল্লেখ্য, এর আগে সোমবার সকালে মহাখালী রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে আসফাক ফারুক নামে এক সেনা কর্মকর্তার মৃত্যু হয়।

ঢাকা, ০১ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস