বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেছেন, ঈদ আনন্দ ধনী-গরীব সবার জন্য। তাই অসহায় ছিন্নমূলদের পাশ কাটিয়ে ঈদ আনন্দ পূর্ণতা পেতে পারেনা।
তিনি আজ রাজধানীতে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে ছিন্নমূল শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শাখা সভাপতি আনিসুর রহমান বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইয়াছিন আরাফাত।
শিবির সভাপতি বলেন, অসহায় দরীদ্ররা সমাজের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু তাদের প্রতি সরকার ও বিত্তশালীদের অমানবিক দায়িত্বহীনতা তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। কিন্তু এটা কখনোই কাম্য হতে পারেনা। বিশেষ করে মুসলীম সমাজে এমন বৈষম্য বেদনাদায়ক। ঈদ আনন্দ সবার চেয়ে বেশি থাকে শিশুদের মাঝে। অথচ আমাদের চোখের সামনেই ছিন্নমূল শিশুরা ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি সরকার, বিত্তশালী ও নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, দেশের অবহেলিত মানুষের প্রধান অভিভাবক রাষ্ট্র। বিত্তশালীদের উপর গরীবের হক আল্লাহ প্রদত্ত। তাদের পাশ কাটানোর প্রবণতা অমানবিক। সরকার ও বিত্তশালীরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে সহজেই ঈদের আনন্দ পূর্ণতা পাবে।
ইআর





