জাতীয় শোক দিবস উপলক্ষে সর্বধর্ম প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিক সমাজ এ প্রার্থনা সভার আয়োজন করেন।
প্রার্থনা সভায় কোরান থেকে পাঠ করেন মাওলানা জিয়াউল হাসান, গীতা থেকে পাঠ করেন ইঞ্জিনিয়ার মানস মিত্র, বাইবেল থেকে পাঠ করেন নটরডেম কলেজের ভারপ্রাপ্ত উপাচার্য ফাদার বেনজামিন ডি কস্টাত্রিপিটক থেকে পাঠ করেন শ্রীমৎ কল্যাণ জ্যোতি থেরো ।
প্রার্থনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
এসময় সাংবাদিক ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, ঢাকা রিপোর্টাস ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা,এএম, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





