দীর্ঘ ২৭ বছর পরে রোববার নড়াইলে আসছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। সকাল ১০টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাপার জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এর আগে ১৯৮৮ সালে নড়াইলে এসেছিলেন তিনি।

জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শরীফ মুনীর হোসেন জানান, সম্মেলন কেন্দ্র করে নড়াইলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্মেলনে আরো উপস্থিত থাকবেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফায়েকুজ্জামান ফিরোজসহ কেন্দ্রীয় নেতারা।

কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে নড়াইলের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে। চলছে প্রচার-প্রচারনা।

এমআর