খাগড়াছড়ি পার্বত্যজেলার মাটিরাঙ্গা উপজেলায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩জন।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে মাটিরাঙ্গা উপজেলার পলাশপুরে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. কবির হোসেন (৩৭)। সে মাটিরাঙ্গার মাষ্টারপাড়ার বাসিন্দা হাজী জসিম উদ্দিনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মাটিরাঙ্গা থেকে মালবোঝাই চাঁদের গাড়ি (গাড়ি নং-ঢাকা-ক-১৫১২) আমতলী গ্রামে যাওয়ার পথে পলাশপুর এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মো. কবির হোসেন (৩৭) নামে একজন নিহত হন।

আহত হয়, মো. জাকির হোসেনরে স্ত্রী খোরশেদা বেগম (৩৫), মো. আবদুল খালেকের ছেলে মো. আবুল কালাম (২০) ও মো. কাদিম আলীর ছেলে আবদুর রহমান (৭০)।

দূর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় পুলিশ হতাহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এদিকে দূর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান। এসময় তিনি আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহাদাত হোসেন টিটো বলেন, দূর্ঘটনার পর থেকেই গাড়ির চালক পলাতক রয়েছে।

সিদ্দিক/এমবি