যশোরের শার্শায় সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। রোববার বেলা ৪ টার সময় নাভারণগামী যশোর-ছ-১১- ০০০২ একটি বাস উলাশী কুচেমোড়া নামক স্থানে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি মহেন্দ্রা মুখোমুখি ধাক্কা লাগলে এই দূর্ঘটনাঘটে।
ঘটনা স্থলে মহেন্দ্রার ৬জন যাত্রী আহত হলে তাদের বিভিন্ন স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বাগআঁচড়ার রুবা ক্লিনিকে শার্শার সামটা গ্রামের মোমিন মোড়লের স্ত্রী সাহিদা বেগম (৭০) মৃত্যু বরণ করেন।
আহতরা নাজমা খাতুন (৪৫),হোসেন আলী (২১), খাদিজা (৩৫) মহিনুল (৩৮) আহত হয়। দূর্ঘটনায় অপর আহত ৫জন কে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবণতি হলে তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এআই





