চট্টগ্রাম কলেজে মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রলীগের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার বেলা ১টার দিকে সংঘর্ষ শুরু হয়েছে। সংঘর্ষে বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

চকবাজার থানার ওসি আবদুল আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা চেষ্টা করছি।

এমবি/এমআইএস