হবিগঞ্জের বাহুবলে নিজ ঘরে মা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ (১৮ মার্চ) বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে উপজেলার দিগম্বর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাহুবল উপজেলার দিগাম্বর এলাকার ভাড়াটিয়া বাসিন্দা সনজিতের স্ত্রী অঞ্জলি (৩৫) ও মেয়ে পূজা (৮)।
হবিগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমবি





