রাজধানীর বাড্ডায় হকার উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে প্রগতি স্বরনির হকাররা।

রোববার সকালে মেরুল বাড্ডা থেকে গুলশান সংযোগ সড়ক (লিংক রোড) পর্যন্ত এ বিক্ষোভ মিছিল করেন তারা। সকাল ১০টা থেকে শুরু হওয়া বিক্ষোভ শেষ হয় ১১টায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে হকার নেতারা বলেন, আমরা উচ্ছেদ মানি, তবে আমাদের সময় দিতে হবে, পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। ঈদের আগে রমজানে ব্যবসা-বাণিজ্য না করতে পারলে আমাদের মানবেতর জীবন যাপন করতে হবে।

দাবি না মানলে আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা।