সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার আট থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, সাতক্ষীরা সদর থানায় থেকে ১২ জন, কলারোয়া থানা থেকে চারজন, তালা থানা থেকে তিনজন, কালীগঞ্জ থানা থেকে তিনজন, শ্যামনগর থানা থেকে দুইজন, আশাশুনি থানা থেকে তিনজন, দেবহাটা থানা থেকে দুইজন ও পাটকেলঘাটা থানা থেকে পুলিশ একজনকে গ্রেপ্তার করে।

এমএনজে