নিখোঁজের ৩ দিন পর বান্দরবানের থান‌চির নাফাখু‌মে থেকে ‌আরিফু‌ল হাসান ফাহিম (২৭) নামে এক পর্যট‌কের লাশ উদ্ধার করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আরিফুল হাসান ফা‌হিম ঢাকা মিরপুরের কচু‌ক্ষেত ক্যান্টন‌মেন্ট এলাকার মো. হেদা‌য়েত উল্লাহর ছে‌লে।

শুক্রবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে নাফাখু‌মের গভীর পানির নিচ থে‌কে তার লাশটি উদ্ধার ক‌রা হয়।  

স্থানীয়রা জানায়, গত ১৬ অক্টোবর (মঙ্গলবার) ঢাকা থে‌কে ৬ জন বন্ধু মি‌লে বান্দরবা‌নের থান‌চি আসেন। প‌রদিন ১৭ অক্টোবর (বুধবার) সকা‌লে তারা নাফাখুম বেড়া‌তে যায়। এসময় আরিফুল হাসান দড়ি বেয়ে খাল পাড় হতে গিয়ে পানির স্রোতে নি‌খোঁজ হন।  

থান‌চি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সাত্তার জানান, দুইদিন উদ্ধার অভিযান চা‌লি‌য়ে তার মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার (১৯ অক্টোবর) রাতে তার মরদেহ পরিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হয়েছে।  

এমবি