গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বকচর নামক স্থানে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ যাত্রী। বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় হতাহতদের নামপরিচয় জানা যায়নি। তবে নিহতের বাড়ি টাঙ্গাইল জেলায়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আনছার আলী জানান, সকালে ওই এলাকায় মাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে গাইবান্ধা থেকে ঢাকাগামী বাস এসআর পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত এবং পাঁচজন আহত হন। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এআই





