সারাদেশে ছাত্রশিবির নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা প্রদান এবং হত্যা, গুম ও রিমান্ডের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত পূর্ব নির্ধারিত কর্মসূচী হিসাবে রাজধানীর বাংলামোটর এলাকায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা।
ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা সভাপতি মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে রোববার সকাল ৭টায় মিছিলটি বাংলামোটর মোড় হতে শুরু হয়ে সোনারগাঁও রোডে এসে শেষ হয়।
সমাবেশে সভাপতি বলেন, সরকার এখন তলানীতে এসে পেীঁছেছে তাই ছাত্রশিবিরের নেতাকর্মীদেরকে অন্যায়ভাবে গুম, হত্যাসহ গ্রেফতার করে রিমান্ডে নিয়ে অত্যাচার করছে। শুধু ছাত্রশিবিরই নয় এই অবৈধ সরকারের হাত থেকে রেহাই পাচ্ছে না সাধারন নিরীহ মানুষও।
সভাপতি আরো বলেন, এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্র্যন্ত আন্দোলন চলবে। মিছিলে অংশগ্রহন করার জন্যে সকল নেতাকর্মীদেরকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
মিছিলে অন্যান্য নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ শিবির সেক্রেটারী রিফাত হাসান মুন্না ও সাংগঠনিক সম্পাদক আসিফ জাকারিয়া সেীরভ।
ইআর





