অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে দুই নারীসহ নয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
ভোমরা সীমান্তের বেড়িবাঁধ থেকে শনিবার সকাল ৯টার তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-নিতাই সমাদ্দার, হরিদাস সমাদ্দার, নিঝুম রায়, নিখিল বল্লভ, রাজীব রায়, মন্টু কুমার, প্রভারঞ্জন বল্লভ, রানু সরকার ও অবলা রানী।
আটক ব্যক্তিদের বাড়ি বরিশাল জেলার উজিরপুর ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন গ্রামে।
সাতক্ষীরা-৩৮ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর আহসান হাবিব জানান, আটক সবাইকে দুপুরের মধ্যে থানায় হস্তান্তর করা হবে।
ইআর





