লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা শিবিরের সাবেক সভাপতি মো. জামশেদ নাছিরকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নাছির চর কাদিরা ইউনিয়নের চরবসু গ্রামের বাসিন্দা মোসলেহ উদ্দিনের ছেলে।

বুধবার (১৫ এপ্রিল) রাত ১০টার উপজেলার লরেন্স খাসেরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে তিন মামলার ওয়ারেন্টসহ ১০টি মামলা রয়েছে।

ইআর