রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ৮ কর্মীকে আটক করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান রবিবার সকালে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার ভোর থেকে রবিবার ভোর পর্যন্ত নাশকতার আশঙ্কায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে বিএনপির ৭ ও জামায়াত-শিবিরের ১জন কর্মী রয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা জায়নি।
এমকে





