ভোলার বোরহানউদ্দিন উপজেলার বিএনপির যুগ্ন সম্পাদক সরোয়ার উদ্দিন খানকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে গাড়ি পোড়ানো মামলায় তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দৌলতখান থানার ওসি মীর খাইরুল কবির জানান, গত অবরোধের সময় গাড়ি পোড়ানোর ঘটনায় দৌলতখানে বিএনপি নেতা রোয়ার উদ্দিন খানের বিরুদ্ধে একটি মামলা হয়।

ওই মামলা দৌলতখান ও বোরহানউদ্দিন থানা পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এমকে