সুনামগঞ্জের ছাতক উপজেলার টেংগারগাঁও এলাকায় সুরমা নদীতে ডুবে নাঈম আহমদ (২১) নামে এক কার্গো শ্রমিক নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ৮টার দিকে টেংগারগাঁও এলাকায় নোঙর করা পাথর বোঝাই এমভি হিমিমালা কার্গোটির রশি খুলতে গিয়ে নাঈম আহমদ নদীতে পড়ে তলিয়ে যান।

অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে বিকেল ৩টায় ছাতক থানায় সাধারণ ডায়েরি করে কর্তৃপক্ষ।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাঈম আহমদের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার চরবক জুড়ি গ্রামে।

ওএফ