রাজধানীর বকশীবাজারে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার দুপুরে খালেদা জিয়া আদালতে প্রবেশ করার সময় এ ঘটনা ঘটে। এসময় বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন যানবাহনে ভাংচুর চালায়। পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুদকের দায়ের হওয়া দুই মামলায় খালেদা জিয়া বকশীবাজারের অস্থায়ী আদালতে যাওয়ার সময় বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে । এসময় পুলিশ তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়ে।
লালবাগ জোনের এসি মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, নিরাপত্তার স্বার্থে খালেদার সঙ্গে তার সমর্থকদের আদালতে প্রবেশ করতে দেয়া হয়নি। এজন্য ক্ষিপ্ত হয়ে তারা হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা টিয়ারশেল ছুড়ি। গুলি নয়।
এসময় পুলিশের এক সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
ঢাকা, ৩ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ, জেআই





