নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে পবিত্র ঈদে মিলাদূন্নবী(সঃ) পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল গাফফার খান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)আনন্দ কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রায়হান কাওছার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আনিছুজ্জামানসহ অনেকে।

র‌্যালি ও আলোচনা সভায় বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তরা,মহানবী হজরত মোহাম্মদ (সঃ) এর কর্ম ও জীবন সম্পর্কে আলোচনা করেন।

এআর