জেলার বাজিতপুরে অজ্ঞাতপরিচয় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কোণাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের পাশে উপজেলার কোণাপাড়ায় স্থানীয় লোকজন পলিথিনে মোড়ানো নবজাতকের লাশটি পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা জানান, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমকে