রংপুর জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানের অংশ হিসেবে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পিপিএমের নির্দেশে নিজ নিজ থানার অফিসার্স ইনচার্জ এ বিশেষ অভিযান পরিচালনা করেন। বিশেষ অভিযানের অংশ হিসেবে কোতোয়ালি থানা পুলিশ ২২ জনকে গ্রেফতার করেছে।

এ ছাড়া পীরগঞ্জ থানা পুলিশ ৪ জনকে, গঙ্গাচড়া থানা পুলিশ ৪ জনকে, কাউনিয়া থানা পুলিশ ৩ জনকে, বদরগঞ্জ থানা পুলিশ ২ জনকে ও পীরগাছা থানা পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।

এ সময় ২৭ বোতল ফেনসিডিল ও ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

তিনি জানান, গ্রেফতারদের বিরুদ্ধে হত্যা, খুন, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী, চুরিসহ বিভিন্ন জিআর ও সিআর মামলা রয়েছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ