হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২ কোটি ভারতীয় রুপিসহ সাজ্জাদ হোসাইন (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এসময় তার কাছ থেকে ১০০ কার্টন সিগারেটের প্যাকেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কাতার এয়ারওয়েজের একটি বিমান থেকে নামার পর তাকে অাটক করা হয়। আটক সাজ্জাত রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. রিয়াদুল ইসলাম জানান, ভোরে কাতারের দোহা থেকে আসা বিমানের যাত্রী সাজ্জাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তার লাগেজ তল্লাশি করা হয়। লাগেজে থাকা সিগারেটের প্যাকেট ও কার্টন থেকে ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

আটক সাজ্জাদের বিরুদ্ধে আই্নানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

ইআর