ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৫০) নিহত হয়েছেন।
বুধবার (২০ জুলাই) বিকেলে উপজেলার নয়াদিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এবং তিনি কোন ট্রেনে কাটা পড়েছেন তা জানা যায়নি।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সাত্তার বিকেল সোয়া ৫টার দিকে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ওএফ





