কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি।
শনিবার সকাল সোয়া ১০টায় নগরীর নাজিরমহল্লা থেকে মিছিলরতরা সদররোড দলীয় কার্যালয়ে যাওয়ার পথে জেলখানার মোড়ে এলাকায় বাধা দেয় পুলিশ ।
একপর্যায়ে সেখানেই সমাবেশ শেষ করেন তারা।
জেলা (দক্ষিণ)বিএনপি সভাপতি এবায়দুল হক চানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল কালাম শাহিন, জেলা বিএনপি নেতা এ্যাডভোকেট মজিবর রহমান নান্টু, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক মহানগর যুবদলের আহবায়ক জিয়াউদ্দিন শিকদার প্রমুখ।
এসএইচ





