লালমনিরহাটে সদর উপজেলায় বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৩ জন।

আজ (২৭ ডিসেম্বর) রোববার সকালে সদর উপজেলার বড়বাড়ি ইউনিউনর শিমুলতলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী জয়নুল আবেদীন পচা মহেন্দ্র নগর ইউনিয়নের বৈরাগীকোমর এলাকার মৃত আহমদ আলী পুত্র।

পুলিশ জানায়, রোববার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকা থেকে লালমনিরহাট ফেরার সময় হানিফ পরিবহণ নামে একটি বাসের সাথে মোটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দূর্ঘটনাস্থলেই ওই আরোহী নিহত হয় এবং এক পথচারীসহ মোটরসাইকেলে থাকা অপর দুজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহ আলম দূর্ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নুরনবী/এমবি