আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফেনীর দাগনভূইয়ায় কলেজ ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে কমপক্ষে ৫জন আহত হয়েছে।এদের মধ্যে ইমদাদুল হক মুন্না নামের এক বহিরাগতে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।এছাড়াও ইমন ও ফিরোজ আহাম্মেদ নামের দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছে।

বুধবার দুপুরে ইকবাল মেমোরিয়াল কলেজ প্রাঙ্গনে স্থানীয় সওদাগর বাডি ও জগতপুর গ্রামের সমর্থকদের মধ্য এ সংর্ঘষের ঘটনা ঘটে।এব্যাপারে কলেজ ছাত্রলীগের সভাপতি আল রাশেদ ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার জানান, বিষয়টি উপজেলা চেয়ারম্যানকে জানানো হয়েছে। তিনি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবেন।

দাগনভূইয়া থানার ওসি আসলাম উদ্দিন জানান প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

জারিফ