ফেনীতে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৫) মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে ফেনী সদর উপজেলার ফতেহপুর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফেনী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মেসবাউল আলম জানান, চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ফেনী অতিক্রমকালে অসাবধানতাবশত এ ঘটনা ঘটে।

কেএইচ