যশোরে কোতোয়ালি থানা ঘেরাও করে করেছে ছাত্রলীগ। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাইমুল ইসলাম রিয়াদ হত্যা মামলার এজাহার থেকে মামলার অন্যতম আসামি আনোয়ার হোসেন বিপুলের নাম বাদ দেওয়ার দাবিতে এই ঘেরাও কর্মসূচি।
প্রায় ২০০ নেতাকর্মী মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে ১ ঘণ্টা ধরে ঘেরাও কর্মসূচি পালনকালে বিক্ষোভ প্রদর্শন করেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল খান।
পরিস্থিতি মোকাবিলার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫০ জন পুলিশসহ দুই গাড়ি বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়। পরিস্থিতির জটিলতা উপলব্ধি করে থানায় ছুটে আসেন যশোর আওয়ামী লীগের দফতর সম্পাদক জহুরুল ইসলামসহ ৬ নেতা।
পরে থানার অফিসার ইনচার্জ(ওসি) সঙ্গে প্রায় ৩০ মিনিট মিটিং করেন। মিটিংয়ের ফলাফল জানা যায়নি। তবে আজ বিকেল ৪টায় দড়াটানা চত্বরে প্রতিবাদ-সমাবেশের কথা থাকলেও কর্মসূচি প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, ফয়সাল খানসহ নেতাকর্মীরা এই সমাবেশকে ঘেরাও কর্মসূচি বললেও এসপি আনিসুর রহমান একে প্রতিবাদ কর্মসূচি বলে উল্লেখ করেছেন।
ঢাকা,১৬ জুলাই(টাইমনিউজবিডি.কম)//জেইউ
জাতীয়
যশোরে কোতোয়ালি থানা ঘেরাও