হরতালের সমর্থনে বৃহস্পতিবার সকালে রাজধানীর মগবাজার রেলগেইট এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে সমাবেশ করার চেষ্টা করে বলে জানিয়েছে জামায়াত।
ঢাকা মহানগর জামায়াত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সকাল পৌনে ৮টার দিকে নেতাকর্মীরা ওই এলাকায় বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধ করে। এর পর সড়কে টায়ার জ্বালিয়ে সমাবেশ করার চেষ্টাও করে তারা।
তবে রমনা থানা পুলিশ এ বিষয়টি স্বীকার করেনি।
রমনা থানার কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারী বলেন, ‘এমন কোনো ঘটনা আমার জানা নেই।’
কেএইচ





