পুলিশ ফাঁড়ি বা থানার আশেপাশেই ছিনতাইয়ের ঘটনা ঘটছে অনেক। এমনই এক ঘটনা ঘটেছে সিলেটে।

সিলেটে পুলিশ ফাঁড়ির কাছেই ছিনতাইয়ের শিকার হয়েছেন রিপা নামের এক নারী। এ সময় ভ্যানেটি ব্যাগে থাকা ওই নারীর ৩০ হাজার টাকা ছিনতাই করে ছিনতাইকারীরা।

মঙ্গলবার (০৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর সুবহানীঘাট পুলিশ ফাঁড়ির প্রায় একশ’ গজ দূরে মৌবন আবাসিক এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইর শিকার রিপা আকতার (৪৩) নগরের যতরপুর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় উত্তরা ব্যাংকের শাখা থেকে ৩০ হাজার টাকা তুলে বাসায় ফিরছিলেন রিপা। এ সময় ৩টি মোটরসাইকেলে করে ৭/৮ জন ব্যক্তি রিকশা থামিয়ে ওই নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে তার ভ্যানেটি ব্যাগ থেকে টাকা ও দু’টি মোবাইল সেট ছিনিয়ে নেয়।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতয়ালি থানার সুবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই শ্রীকান্ত দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছিনতাইকারীরা ওই নারীর ব্যাগে থাকা দু’টি মোবাইল ও টাকা নিয়ে গেছে। রিপা আকতার আমাদের জানিয়েছেন-তার ব্যাগে ত্রিশ হাজার টাকা ছিল।

সান্ত্বনা বাক্যে এসআই শ্রীকান্ত বলেছেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রেখেছেন তিনি।

 

এমআই্এস।