‘আয়করে প্রবৃদ্ধি দেশ ও দশের সমৃদ্ধি’ এই স্লোগানে বিভাগীয় নগরী রংপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আয়কর দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে রংপুর কর ভবন চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক এই দিবসের উদ্ধোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।
এসময় উপস্থিত ছিলেন রংপুর কর বিভাগের কমিশনার অনিমেষ রায়, রংপুর চেম্বার প্রেসিন্ডেন্ট মোস্তফা সোহরাব টিটু ।
এরপর মন্ত্রীর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





