পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী পাঁচ বিভাগের ১২২ উপজেলায় ভোটে হবে ৩১ মার্চ।  

আজ (২০ ফেব্রুয়ারি) বুধবার আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষদিন ৪ মার্চ, মনোনয়নপত্র বাছাই ৬ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৩ মার্চ ও ভোট গ্রহণ ৩১ মার্চ।

ইসি সচিব বলেন, তৃতীয় ও চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য সদর উপজেলাগুলো ইলেকট্রোনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হবে। চতুর্থ ধাপে ইভিএমে ভোট হবে ১৬টি সদর উপজেলায়। এছাড়া, চতুর্থ ধাপে ১৬ জেলার ১২২টি উপজেলায় ভোট হবে।

চতুর্থ ধাপের উপজেলায়গুলো হলো:  

বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর, দশমিনা, গলাচিপা, কলাপাড়া, মির্জাগঞ্জ, দুমকী ও বাউফল উপজেলা; ভোলা জেলার ভোলা সদর, মনপুরা, দৌলতখান, তজুমদ্দিন, চরফ্যাশন ও লালমোহন উপজেলা; বরগুনা জেলার বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলা এবং পিরোজপুর জেলার পিরোজপুর সদর, ইন্দুরকানী, মঠবাড়ীয়া, কাউখালী, ভান্ডারিয়া, নেছারাবাদ ও নাজিরপুর উপজেলা।

খুলনা বিভাগের যশোর জেলার যশোর সদর, বাঘারপাড়া, ঝিকরগাছা, চৌগাছা, শার্শা, অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলা; খুলনা জেলার দিঘলিয়া, কয়রা, দাকোপ, পাইকগাছা, রূপসা, তেরখাদা, ফুলতলা, বটিয়াঘাটা ও ডুমুরিয়া উপজেলা এবং বাগেরহাট জেলার বাগেরহাট সদর, মোংলা, মোরেলগঞ্জ, চিতলমারী, কচুয়া, রামপাল, ফকিরহাট ও শরণখোলা উপজেলা।

ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর, হালুয়াঘাট, ধোবাউড়া, ফুলপুর, ঈশ্বরগঞ্জ, গফরগাঁও, ফুলবাড়ীয়া, ত্রিশাল, গৌরীপুর, নান্দাইল, মুক্তাগাছা ও ভালুকা উপজেলায়।

ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর, সিরাজদিখান, লৌহজং, শ্রীনগর, টঙ্গিবাড়ি ও গজারিয়া উপজেলা; নারায়ণগঞ্জের আড়াইহাজার, সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলা; ঢাকার সাভার, ধামরাই, কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ উপজেলা এবং টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর, ধনবাড়ী, মধুপুর, মির্জাপুর, দেলদুয়ার, নাগরপুর, ঘাটাইল, ভূঞাপুর, কালিহাতী, গোপালপুর, বাসাইল ও সখিপুর উপজেলা।

চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার তিতাস, বরুড়া, লাকসাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, চান্দিনা, মুরাদনগর, দেবিদ্বার, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, চৌদ্দগ্রাম, মেঘনা ও মোহনা উপজেলা; নোয়াখালী জেলার বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ী, কবিরহাট, সুবর্ণচর, চাটখিল ও কোম্পানীগঞ্জ উপজেলা; ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, আখাউড়, কসবা, আশুগঞ্জ, নাসিরনগর ও নবীনগর উপজেলা এবং ফেনী জেলার ফেনী সদর, ফুলগাজী, সোনাগাজী, দাগনভূঞা, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলা।

এমবি