বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী অড়িয়ালখাঁ নদে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবে ফজর আলী সিকদার নামে এক পান ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভির ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল বাজারের হাটের দিন আজ। সদর উপজেলার বন্দর থানার পান ব্যবসায়ী ফজর আলীসহ আরও তিনজন নৌকায় করে হাটে আসছিলেন।

এ সময় ঝড় শুরু হলে নৌকাটি উল্টে যায়। দু’জন সাঁতরে তীরে উঠতে পারলেও ফজর আলী নিখোঁজ হন।

ফায়ার সার্ভিস বরিশাল নৌ-স্টেশনের অফিসার আ. করিম জানান, ফজর আলীকে উদ্ধারের চেষ্টা চলছে।

এআইজে