সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মক্কায় আরো ৪ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার তাঁদের মৃত্যু হয়। মক্কা বাংলাদেশ হজ অফিসের কাউন্সেলর মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ৪ বাংলাদেশি হজযাত্রী হলেন-ঢাকার ধানমণ্ডির মো. জাভের (৬৫), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মো. আকতার হোসেন (৬৭), বগুড়ার মোসাম্মদ মনোয়ারা খাতুন (৫৪) ও ঠাকুরগাঁও সদরের সাথিফর রহমান (৫৬)।
চলতি বছর সৌদি আরবে হজ করতে গিয়ে এখন পর্যন্ত মক্কায় ৩৭, মদিনায় ৬ ও জেদ্দায় দুজনসহ মোট ৪৫ বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে ৮ জন নারী ও ৩৭ জন পুরুষ।
আজ শুক্রবার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৩৬৫টি ফ্লাইটে এক লাখ ২৪ হাজার ৯২৪ জন হজযাত্রী সৌদি আরবের মক্কায় পৌঁছেছেন।
জেড





