চলতি বছরের হজের প্রথম ফ্লাইট শুরু হচ্ছে ২৪ জুলাই। প্রথম দিন দুটি ফ্লাইটে এক হাজারের মত যাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। এ ছাড়া বুধবার থেকে হজ যাত্রীদের সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন মঙ্গলবার প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেছেন।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর ১ লাখ ২০ হাজারেরও বেশি হজ যাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরব যাবেন হজ করতে।
জারিফ





