দিনাজপুরে বস্তা চাপা পড়ে জুয়েল রায়(২২) নামে ১ ট্রাক শ্রমিক নিহত হয়েছেন।

আজ দিনাজপুরের বটতলীতে কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল রায় সদর উপজেলার গোপালগঞ্জ গ্রামের লন রায়ের পুত্র।

উল্লেখ্য এই যে, বৃহস্পতিবার সকালে দিনাজপুরের বটতলীতে কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে মালামাল নামার সময় বস্তা চাপা পড়ে ট্রাক শ্রমিক জুয়েল রায়(২২) গুরুতর আহত হয়। পরে দিনাজপুর মেডিকেল কলেজ(দিমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর অবস্থার অবনতি ঘটলে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে দিনাজপুর-কোতয়ালী থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে, বলে জানিয়েছে দিনাজপুর-কোতয়ালী থানা পুলিশ।

এমএম