বিশেষ অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত রংপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীনের নির্দেশে নিজ নিজ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বিশেষ অভিযানের নেতৃত্বে দেন।

তিনি জানান, অভিযানে কোতোয়ালি থানা পুলিশ ১৭ জন, কাউনিয়া থানা পুলিশ ১৫ জন, পীরগঞ্জ ও গঙ্গাচড়া থানা পুলিশ চারজন করে, পীরগাছা থানা পুলিশ তিনজন, মিঠাপুকুর ও বদরগঞ্জ থানা পুলিশ একজন করে গ্রেফতার করে।

তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, সন্ত্রাসী, মাদক ব্যবসা, মাদক সেবন, হত্যা ও খুনের মামলা রয়েছে বলেও জানান এসআই শরিফুল।

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ