সিলেটের ফেঞ্চুগঞ্জ জামায়াতের সেক্রেটারিকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
আটককৃত এহসানুর রহমান ইরাক ফেঞ্চুগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি।
মঙ্গলবার বিকাল ৫টায় সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার ইবনে সিনা হাসপাতালের সামন থেকে তাকে আটক করা হয়।
অপরদিকে, নাশকতায় পরিকল্পনার অভিযোগে সিলেট মহানগর যুবদল নেতা নজিবুর রহমান নজিবকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা আড়াইটায় নগরীর জিন্দাবাজার এলাকা থেকে কোতোয়ালী থানা পুলিশ তাকে আটক করে।
চলমান আন্দোলনে নগরীর বিভিন্ন স্থানে সংঘটিত নাশকতার ঘটনায় পরিকল্পনাকারী হিসেবে নজিব জড়িত উল্লেখ করে সিলেট কোতোয়ালী থানার ওসি আসাদুজ্জামান জানান, আটক নজিবকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এমকে





