সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী পিকআপভ্যানে বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১৬ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় যানা যায়নি।
আজ রোববার ভোর রাতে সলঙ্গা থানার হরিনচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে চাপাইনবাবগঞ্জ জেলার আনারুল (৫০), তরিকুল ইসলাম (২৯), আব্দুল্লাহ শেখ (১৮), কাওসার রহমান (৪৩), রাজশাহী জেলার বিকাশ চন্দ্র (১৮) ও কুড়িগ্রাম জেলার ওসমান গণীকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ফায়ারসার্ভিস সূত্রে জানা যায়, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থেকে আর.পি রোকেয়া এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। ভোরে বাসটি সলঙ্গা থানার হরিনচড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে অন্তত ১৬ যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকার সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করে।
সিরাজগঞ্জ হইওয়ে থানা, ফায়ার সার্ভিস ও পুলিশ সুপার কার্যালয়ের কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করেছে।
জেড





