মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নে দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় বড়লেখার সুজা নগরের ভোলাকান্দি গ্রামের নিজ বাসা থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন কাতার প্রবাসী আকামত আলীর স্ত্রী মাজেদা বেগম (২৫), তার মেয়ে লাবণী (৫) ও ছেলে ফারুক (৩)।
বড়লেখা থানার এসআই মো. জাহাঙ্গীর আলম জানান, গতকাল সন্ধ্যায় স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় মা ও দুই ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, ছেলের মরদেহ ঘরের মেঝে এবং মা ও মেয়েকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তাছাড়া ঘরের জিনিসপত্র এলোমেলো আছে। কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা এখন বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
জেড





