নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় উচাবদী গ্রামে গলায় ওড়না পেচিয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। মৃত. রাফিয়া খাতুন (১৩) ওই গ্রামের কৃষক রশিদুল ইসলামের মেয়ে এবং গ্রামের ব্রাক স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল।

শনিবার বেলা সাড়ে ১১টায় উচাবদী গ্রামের বাড়ি থেকে ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার রাতের কোন এক সময় মেয়েটি নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।


এমএনজে