দিনাজপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শিবিরের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাত থেকে সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহজাহান আলী।
তিনি বলেন, গ্রেফতারকৃত শিবির কর্মীদের বিরুদ্ধে নাশকতা ঘটানোর অভিযোগে মামলা রয়েছে। দুপুরে তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
কেএইচ





